নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১১-০৮ , ০৯:২৮ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
‘ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ফটিকছড়ির নতুনবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো “ফিউচার ফরোয়ার্ড” শীর্ষক উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজারের অন্তর্গত নতুনবাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভূজপুর স্টুডেন্টস’ ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সেমিনার আয়োজন করে।
ফোরামের সভাপতি উসমান আল মাহাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিছবাহ ও দপ্তর সম্পাদক মুনসুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূজপুর স্টুডেন্টস' ফোরাম চবির অন্যতম উপদেষ্টা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইউএসটিসির এডজাংক্ট ফ্যাকাল্টি জনাব মোহাম্মদ ইব্রাহিম, খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, আইআইইউসির এডজাংক্ট ফ্যাকাল্টি মেহেদী হাসান, চট্টগ্রাম সরকারি কলেজের প্রভাষক ও মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি কবির হোসাইন, সুপারিন্টেন্ডেন্ট ফজলুল কাদের, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক কর্মকর্তা ফরিদুল ইসলাম চৌধুরী, ভূজপুর স্টুডেন্টস' ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস সানি মুন্না, সাবেক সভাপতি আহমেদ হানিফ, জিনারহাট ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজুল হক সাইফ, কৃষি ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন, ফোরামের কার্যনির্বাহী কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাত লাকি, আইটি বিষয়ক সম্পাদক শাহরুখ রহিস, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যগণ ও অভিভাবকবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, জীবনের প্রতিটি সফলতার মূল হলো সঠিক দিকনির্দেশনা ও অটল পরিশ্রম। শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। শিক্ষার্থীদের আগ্রহ, অধ্যবসায় ও ইতিবাচক মনোভাবের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মই দেশের প্রকৃত সম্পদ। তাদের মেধা ও দিকনির্দেশনাই গড়ে তুলবে একটি শিক্ষিত ও দক্ষ সমাজ।
পরে কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।তারা আশা প্রকাশ করেন যে, “ফিউচার ফরোয়ার্ড” প্রোগ্রামের এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে, যাতে গ্রামীণ শিক্ষার্থীরাও সঠিক দিকনির্দেশনা ও প্রেরণার আলো পায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.