নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৫ , ০৯:৪৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাউজানে করোনা মহামারিতে স্বল্প আয়ের কর্মহীন অভিভাবকদের আর্থিক সহায়তায় এগিয়ে আসেন ভাব-বাংলাদেশ ও কালের কন্ঠ শুভসংঘ। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার দুটি স্কুল মহামুনি এংলো-পলি উচ্চ বিদ্যালয় ও কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪০ জন অভিভাবকদের ৬০ হাজার টাকা ও শিক্ষকদের ২০ হাজার টাকা প্রণোদনা সহায়তা প্রদান করা হয়।
এ সময় কালের কন্ঠ শুভসংঘ বৃহত্তর চট্টগ্রামের সাধারণ সম্পাদক এবিএম ইকবাল হায়দারের সঞ্চালনায় ও সভাপতি রিয়াজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাউজান ৯ নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রোকন উদ্দীন, মহামুনি এংলোপালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্জন বড়ুয়া, কোয়াপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত, সহকারী প্রধান শিক্ষিকা নাসরিন আকতার, কালের কন্ঠ শুভসংঘ চট্টগ্রাম বৃহত্তর শাখার সিনিয়র সদস্য মাসুদুল ইসলাম নাসিম, মোহাম্মদ সাঈদ চৌধুরী প্রমূখ। - প্রেস বিজ্ঞপ্তি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.