বাঁশখালীতে জাতীয় শোক দিবস পালন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৬ , ১০:২৮ এএম

বাঁশখালীতে জাতীয় শোক দিবস পালন ছবি: সিটিজেন নিউজ

বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলায় এ আলোচনা সভার আয়োজন করে সমাজসেবী সংগঠন প্রত্যয় ৭১।

এ সময় সংগঠনের সভাপতি আইনুল ইসলাম আলভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ১নং পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আকতার।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রয়ন জান্নাত, ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, সাধারণ সম্পাদক মো. আজিজ, সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. আরফানুল কবির, ছাত্রনেতা আকিব, প্রত্যয় ৭১ এর যুগ্ম সাধারণ সম্পাদক রিসাদুল আলম, সংগঠনের সদস্য আজিব,বোরহান, মুহিত, সোহেল, আক্বিল, রাব্বি, রুবেল, মনির প্রমূখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম আকতার বলেন, ১৫ আগস্ট জাতীয় শোকের দিন। বাংলার আকাশ-বাতাস আর প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। কেননা পঁচাত্তরের এই দিনে আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেঁড়া অশ্রুর প্লাবনে। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। যতদিন এই রাষ্ট্র থাকবে,ততদিন অমর তিনি।- প্রেস বিজ্ঞপ্তি