সফিউল বারী’র মাগফেরাত কামনায় বিএনপির দোয়া-মাহফিল

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৫ , ০৮:২৭ পিএম

সফিউল বারী’র মাগফেরাত কামনায় বিএনপির দোয়া-মাহফিল ছবি: সিটিজেন নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি সফিউল বারী বাবুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক কমিটির সদস্য ও উত্তর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ব্যারিষ্টার সাকিলা ফারজানা নির্দেশনায় বুধবার (৫ আগস্ট)এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহ্ফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মো. আবদুর রশিদ টিটু, মিজানুর রহমান বাবুল, মো. শাহজাহান বাদশা, উত্তর জেলা সেচ্ছাসেবক দল নেতা মো. দেলোয়ার, মো. লোকমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাহেদ, পল্টন থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটির সদস্য মো. মাসুদ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোলেমান, আরিফ, সাজ্জাদ, রায়হান, মুন্না, রাকিব, সাকিব, রকিবুল, সাইফুলসহ প্রমুখ।