সৈয়দ জামাল আহমদের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক

 মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-৩১ , ০৪:০৮ পিএম

সৈয়দ জামাল আহমদের মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ জামাল আহমদের মৃত্যুতে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি গভীর শোক জানিয়েছেন। ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

রোববার (৩১ মে) সকাল ৬টায় সৈয়দ জামাল আহমদ নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন তিনি।

তিনি আওয়ামীলীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত এই রাজনীতিক দীর্ঘদিন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। সহ-সভাপতি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের কমিটিতে। এছাড়াও তিনি চিটাগাং জিলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিনিধিত্বকারী। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বারের সর্বশেষ কমিটিতে পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি কয়েক দফায় বনেদি এই ব্যবসায়িক সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময়ে তিনি নর্থওয়েস্ট শিপিং লাইন ও নর্থওয়েস্ট সিকিউরিটি লিঃর ম্যানেজিং ডাইরেক্টর এবং আরামিট লিঃ, আরামিট সিমেন্ট লিঃ ও আরামিট থাই এ্যালুমিনিয়াম লিঃ-এর পরিচালক হিসাবে দায়িত্বপালন করেন। আওয়ামীলীগের রাজনীতিতেও তিনি একজন পরিচিতমুখ।

তার মৃত্যুতে ভূমিমন্ত্রী ছাড়াও আনোয়ারা উপজেলার আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাত হোসেন, সাধারণ সম্পাদক এম.এ মান্নান খান, যুবলীগের সভাপতি মোহাম্মদ সোলাইমান তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. শাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান আরজু, ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ শোক জানিয়েছেন। রোববার বাদ জোহর উপজেলার বড়উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।