নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৩ , ১২:০০ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানাধীন ২নং জালালাবাদ ওয়ার্ডে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী তার স্ত্রী হাসিনা মহিউদ্দীন এবং তাদের দুই সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বোরহান উদ্দিন চৌধুরী সালেহীনসহ পরিবারের সকল সদস্যদের রোগমুক্তি কামনায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় এ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা, ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল আলম বি.কম।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সমাজ সেবক ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন।
ওমরগনি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যক্ষ রেজাউল করিম চৌধুরীসহ আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা রেজাউল আলম রিপন, ঈসমাঈল চৌধুরী, আফনান মাহমুদ চৌধুরী তুরিন, নগর ছাত্রলীগের উপ সম্পাদক এম আর এ হৃদয়, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, ইফতেখারুল ইসলাম সুজন, এহসান জয়, জাকারিয়া, তানজিল বিন রফিক, ইমদাদ হোসেন আসিফ, সাব্বির, আল আমিন প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.