কর্ণফুলীর ৪৪টি স্কুলের শিক্ষকরা পেলেন ঈদ উপহার

 মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১৮ , ০৯:৪৫ পিএম

কর্ণফুলীর ৪৪টি স্কুলের শিক্ষকরা পেলেন ঈদ উপহার ছবি: সিটিজেন নিউজ

করোনার প্রার্দুভাবে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ শিক্ষকদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। এতে বিপাকে পড়েছেন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এ সময়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ঈদ উপহার সামগ্রী নিয়ে কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাগণের পাশে দাঁড়িয়েছে আয়ুব বিবি ট্রাস্ট।

সোমবার (১৮ মে) বিকালে কর্ণফুলী কিন্ডারগার্ডেন স্কুল এসোসিয়েশনভুক্ত ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণের মাঝে আজিম হাকিম স্কুল এন্ড কলেজ মাঠে প্রতিনিধিদের মাধ্যমে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আয়ুব বিবি ট্রাস্টের পরিচালক হায়দার আলী রনি। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. বাবুল চন্দ্র নাথ, কর্ণফুলী কিন্ডার গার্ডেন এসোসিয়েশন সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, আজিম হাকিম স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য এম.এ সালাম, প্রধান নির্বাহী মাস্টার হাফেজ আহমদ প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুর আলম প্রমুখ।

বিতরণকালে কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আয়ুব বিবি ট্রাস্টের পরিচালক হায়দার আলী রনি বলেন, করোনাকালীন সময়ে সবশ্রেণী পেশার মানুষ সমস্যার মধ্যে দিন অতিবাহিত করছেন। এ সময়ে আমাদের সকলের উচিত সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো।