মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৯:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা ভাইরাস পরিস্থিতি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের ৭শত নেতাকর্মীকে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে ও আইয়ুব বিবি ট্রাস্টের সহযোগিতায় ঈদ উপহার দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। রোববার (১৭ মে) বিকালে উপজেলার চরপাথরঘাটা কুইদ্দেরটেক এলাকার একটি কমিউনিটি সেন্টারে ৫ ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এসব খাদ্য সামগ্রীর ঈদ উপহার প্যাক তুলে দেন হায়দার আলী রনি।
কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, বিশেষ অতিথি দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের।
এসময়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন নয়ন, মুক্তিযুদ্ধ ও গবেষণ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ নাঈম, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা সরওয়ার সিদ্দিকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জনি, ছাত্রী বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, সহ সম্পাদক মোহাম্মদ সেলিম, মোস্তাক মুন্না, মোহামদ বেলাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ মহসীন, জেলা ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন রিমন, সাইদুল ইসলাম টুটুল, গিসাস উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুল আল নোমান, কফিল উদ্দিন, চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস. এম জাকরিয়া, সাধারণ সম্পাদক মহসীন টিটু, শিকলবাহা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ, চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হায়দার, জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে এ উপজেলার ছাত্রলীগের ৭শত নেতাকর্মীকে এ ঈদ উপহার দেওয়া হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.