মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৯:৫০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন এলাকায় কর্মহীন, অসহায়, খেটে খাওয়া, দিনমজুর ও দরিদ্র ৩৫০ পরিবারকে নিজ অর্থে খাদ্য সহায়তা দিয়েছেন প্রবাসী মো. শওকত আলী সিকদার।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম ফজল আহমদ সিকাদারের পরিবারের পক্ষে আরব সিকদারের বাড়িতে সাড়ে তিনশত পরিবারকে চাল, ডাল, আলু, তৈলসহ পবিত্র রজমানের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে কার্যত লকডাউনে নেই তাদের কাজ, নেই আয়ের উৎস। সমাজের হত দরিদ্র এসব পরিবারসহ এ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করছি। যে কোনও দুঃসময়ে এলাকার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং ভবিষ্যৎ থাকব ইনশা আল্লাহ্।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.