কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-১০ , ০৯:৫৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস প্রাদুর্ভাবে চরম সংকটময় মুহূর্তে ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (১০ মে) বিকাল ৩ টার দিকে চতূর্থ ধাপে কক্সবাজার জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাওলানা নুরুল ইসলাম আজীজির সভাপতিত্বে রামু উপজেলায় এ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি রামু উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা কেফায়েত উল্লাহ।
এ সময় জেলা যুব আন্দোলনের অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, রামু উপজেলার সভাপতি মাওলানা মাসঊদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান অর্থ সম্পাদক রেজাউল করিমসহ রামু উপজেলার যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.