সিরাজগঞ্জে জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

 সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৭ , ১০:০২ পিএম

সিরাজগঞ্জে জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ছবি: সিটিজেন নিউজ

যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের এনায়েরতপুর এলাকার কর্মহীন জেলেদের মাঝে মানবিক খাদ্য সহায়তা হিসেবে (এপ্রিল-মে) ২ মাসের ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) সদিয়া চাঁদপুর ইউপি কার্যালয় চত্ত্বরে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১৬৬ জন কর্মহীন জেলের মাঝে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম ও উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি রমজান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।