মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৭ , ০৬:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলীতে কোন প্রকার নিরাপদ দূরত্ব না মেনে সাধারণ মানুষদের মাঝঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার বটতলী এলাকায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৪নং বটতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আবু। এ সময়ে মানা হয়নি কোন প্রকার নিরাপদ দূরত্ব।
স্থানীয়রা বলেন, নিরাপদ দুরত্ব না মেনে হৈচৈ করে জনগন ত্রাণ নিচ্ছে, যারা এখানে ত্রাণ নিতে এসেছে, তাদের কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে থাকে তাহলে এখানে যারা এসেছে তারও করোনায় আক্রান্ত হবে।
এক সচেতন ব্যক্তি বলেছেন, করোনার এ সময় মানুষকে দান-দক্ষিনা করা ভালো, কিন্তু তা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে করতে হবে, তা না হলে করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে অন্যরাও করোনায় আক্রান্ত হতে পারে।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৪নং বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, আনোয়ারা উপজেলা বিএনপির নেতা ইলিয়াছ করিম মিটু, উপজেলা যুবদল নেতা শাহাবুদ্দিন, এস.এম শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. শামশুল হুদা ফাহিম, এস.এম কামরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক এম. শহিদুল্লাহ ফরহাদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ উদ্দিন রুবেল, বটতলী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি দিদার, সাবেক যোগাযোগ সম্পাদক শহিদুল ইসলাম মুরাদ, সিনিয়র সদস্য তারেকুল ইসলাম, আল মামুন, কলেজ ছাত্রদল নেতা সিহাব, সাঈদসহ অনন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.