ভূমিমন্ত্রীর নির্দেশে খাদ্য যাচ্ছে বৈরাগের ঘরে-ঘরে

করোনায় অসহায়দের পাশে আনোয়ার হোসেন

 মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৫ , ০৬:০৭ পিএম

করোনায় অসহায়দের পাশে আনোয়ার হোসেন ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের আনোয়ারায় এলাকায় কর্মহীন, অসহায়, খেটে খাওয়া, দিনমজুর ও দরিদ্র মানুষের জন্য উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টরের ব্যক্তিগত তহবিল থেকে স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে এ খাদ্য সহায়তা প্রদান করেছেন।

৩৫ দিন যাবত বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায়দের হাতে চাল, ডাল, আলু, তৈলসহ অন্যান্য জিনিসপত্র তুলে দিচ্ছেন তিনি। ইতোমধ্যে ১ হাজার ৭শত মানুষকে খাদ্যসহায়তা দিয়েছেন। তার লক্ষ্য ৫০০ মানুষকে খাদ্যসহায়তা দেয়া।

আনোয়ার হোসেন চলমান সংকটাবস্থায় অসহায়দের পাশে দাঁড়াতে ভুলেননি তিনি। নিজের তহবিল থেকে খাদ্য সামগ্রী কিনে হত দরিদ্রদের হাতে তুলে দিচ্ছেন। মিনি ট্রাক ও ভ্যানযোগে পৌঁছে দিচ্ছেন অসহায় মানুষের ঘরে। করোনাভাইরাস প্রতিরোধে ইউনিয়নে গনসচেতনতা মূলক প্রচারণা শুরু করেন এবং ভূমিমন্ত্রীর নির্দেশে নিজস্ব অর্থায়নে পবিত্র রমজানের ইফতার ও ত্রান সামগ্রী বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে বিতরন করেছেন।

এছাড়াও যারা লজ্জ্বায় চাইতে পারেন না কোনো সাহায্য, পাততে পারেন না কারো কাছে হাত। অথচ করোনাভাইরাসের কারণে কার্যত লকডাউনে নেই তাদের কাজ, নেই আয়ের উৎস। সমাজের হত দরিদ্র এসব পরিবারসহ এ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। রাতের আঁধারে এসব মানুষদের ঘরে-ঘরে পৌঁছে দিচ্ছে ত্রাণ সামগ্রী।

সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা হতদরিদ্রদের পাশে দাঁড়াবেন এমন প্রত্যাশা আনোয়ার হোসেনের। তিনি বলেন, এ কাজে আমার রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয় ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা যোগিয়েছেন। তাঁরই নির্দেশে আমার ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করছি। আমি আমার নিজ দায়িত্বে মানুষের ঘরে-ঘরে এসব উপহার সামগ্রী পাঠাচ্ছি এবং সবসময় তাদের পাশে থাকার চেস্টা করব।

এদিকে করোনা ভাইরাসের এই দুর্যোগে আনোয়ার হোসেনের খাদ্যসামগ্রী পেয়ে খুশি অসহায় মানুষেরা। বৈরাগের এলাকার খুরশিদা ও দিলোয়ারা বেগম এবং গুয়াপঞ্চকের আবদুল ছত্তার বলেন, ‘আনোয়ার কন্ট্রাক্টরের এ উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি এ করোনাকালে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন।’ তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পেশার মানুষও।