আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০৯:০৭ এএম
করোনা পরিস্থিতির মধ্যে হঠাৎই অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার ঘোষণা দেয় কুয়েত সরকার। এমন পরিস্থিতিতে বিনা খরচে দেশে ফিরে আসার সুযোগ পেয়েও বাংলাদেশ সরকারের সিদ্ধান্তহীনতায় আটকে আছে সে পথ। এ কারণে পাঁচ হাজারেরও বেশি অভিবাসীর স্থান হয়েছে কুয়েতের উত্তপ্ত মরুভূমির বুকে। তাদের অভিযোগ, মরুভুমির তীব্র গরমে মানবেতর জীবন কাটছে তাদের।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, সেখানকার জেলমুক্তদের ফিরিয়ে আনার ব্যবস্থা হলেও অবৈধ অভিবাসীদের বিষয়ে চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি।
জানা যায়, অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল পর্যন্ত। সেই সুযোগ নিয়ে প্রায় ৫ হাজার বাংলাদেশি আবেদন করে দেশে ফেরার। প্রক্রিয়া শেষে তাদেরকে কুয়েত সরকারের তত্বাবধানে বিভিন্ন ক্যাম্পে রাখা হয় গত মাসের ১৪ তারিখে।
তারা বলছেন, খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে দেশে পাঠানোর কথা হলেও তার কোন উদ্যোগ নেই। ফলে খাদ্য পানি আর দুর্বিসহ বন্দিদশা তাদের ফেলেছে নতুন সংকটে। ২০ দিনের ওপর অবস্থান করায় অসুস্থ্য হয়ে পড়ছেন অনেকেই। তারা বলছেন, এই ক্যাম্পটিতে গাদাগাদি করে আছেন আরও ১৪'শ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের দেশে ফিরিয়ে আনতে কুয়েত সরকারের চাপ রয়েছে। কিন্তু শুধুমাত্র জেল থেকে যারা মুক্তি পেয়েছে এমন ১৯০ জনকে শিগগিরই দেশে আনা হচ্ছে। আর ক্যাম্পগুলোতে অবস্থানরতদের খাদ্য ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করবে বাংলাদেশ সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.