আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৬-০৮-২২ , ০১:৩৫ পিএম
ছবি: আন্তর্জাল
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বিচারকের মতে, এই নীতিটির মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছিলেন। এই রায়ের বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।
ম্যানহাটনের বিচারক জ্যানেট ভার্গাস শুক্রবার নীতিটি বাতিল করে রায় দেন।
বিচারক জ্যানেট ভার্গাসের মতে, নীতিটি ছিল ‘স্পষ্টতই বেআইনি’ এবং এটি ফেডারেল অভিবাসন আইনের পরিপন্থি। আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়ায় কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা সীমিত করা হয়েছে।
ভার্গাস তার রায়ে বলেন, “আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার এ নীতি প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন।’
জানুয়ারিতে কার্যকর হওয়া নীতিতে ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। এসব দেশের মধ্যে ব্রাজিল, কলম্বিয়া ও উরুগুয়ে, বসনিয়া ও আলবেনিয়া, পাকিস্তান ও বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশ ছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, এইসব দেশের আবেদনকারীরা ‘যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছেন। তার দাবি, এসব পদক্ষেপের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানো।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই দমনপীড়ন বাকস্বাধীনতা এবং যথাযথ বিচার প্রক্রিয়ার অধিকার লঙ্ঘন করে। বিশেষ করে তারা বর্ণবৈষম্যমূলক আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: আল-জাজিরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.