হাটহাজারীতে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০২ , ০৯:৩০ পিএম

হাটহাজারীতে বিএনপির ইফতার সামগ্রী বিতরণ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের হাটহাজারীতে কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার (২ মে) উপজেলার ১০নং উত্তর মাদার্শা এলাকায় এ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোঃ মুহসীন।

তিনি জানান, দেশের দুর্যোগময় মুহুর্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সামগ্রী বিরতণ করা হয়েছে। এ সময় ৫৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ১৫০পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিয়া কুলু, মুক্তিযোদ্ধা রফিক, নুরুল আলম বিকু, যুগ্ন-সম্পাদক কপিল চৌধুরী, প্রকৌশলী মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন, বিএনপি নেতা মুজিব, জাবের, সাজ্জাদ মেম্বার, খোরশেদ, যুবদল নেতা আলাউদ্দিন, করিম, আজম,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসেন, উত্তরজেলা ছাত্রদলনেতা এম.জি কিবরীয়া, আজম, ইব্রাহিম, জামাল, জুবাইর, নেজাম, রুকন, মুরাদ, হাবিব, ফুরকান, এরশাদ, মুবিন, শওকত, রাশেদ, কাশেম, হৃদয়, সাহেদ, মুন্না, অপু, হাবিব, আরাফাত, সবুজ, আকিব, মিজান, রাশেদ, মুবিন, সালাম, মিশাদ প্রমূখ।-প্রেস বিজ্ঞপ্তি