লক্ষাধিক কর্মীর সৌদিতে যাওয়া অনিশ্চিত
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-০২ , ১১:৪৭ এএম
জনশক্তি মন্ত্রণালয় সৌদি
সৌদিতে বেসরকারি খাতে নতুন সব ধরনের ওয়ার্ক ভিসা বাতিলের সিদ্ধান্তে ভয়াবহ হুমকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি। আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকার কারণে স্ট্যাম্প হওয়া সব ওয়ার্ক ভিসা বাতিল করে ফি ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
এ পরিস্থিতিতে মার্চের ১৮ তারিখ থেকে পাসপোর্টে স্ট্যাম্প হওয়া প্রাইভেট খাতের সব ধরনের ওয়ার্ক ভিসা বাতিল করে এর ফি ফেরত দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
ফলে, বাংলাদেশ থেকে প্রায় লক্ষাধিক কর্মীর সৌদিতে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
তবে, এ বিষয়ে দেশটিতে বর্তমানে যারা কর্মরত আছেন তাদের বিষয়ে এখনও কিছু জানায়নি সৌদি সরকার। এ কারণে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রবাসীদের মনে।
সৌদিতে অভিবাসন ও জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসন বিশেষজ্ঞ ডা. আরিফুর রহমান এর মতে দেশটিতে থাকা ২২ লক্ষাধিক বাংলাদেশি কর্মীর কিছু অংশ ফেরত গেলেও বাংলাদেশের রেমিটেন্স খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে করোনায় দেশটির অর্থনীতি কতটুকু ক্ষতিগ্রস্ত হলো, তার ওপরই সব কিছু নির্ভর করবে।
বায়রা বলছে, নতুন করে সৌদিতে যাওয়ার জন্য প্রায় এক লাখ বাংলাদেশির ভিসা প্রস্তুত রয়েছে। তবে বিমান চলাচল বন্ধ থাকায় তাদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.