মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৯ , ১২:৫৬ পিএম
পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকতের নেই কোনো পর্যটন, নেই কোন ব্যবসাও। তার উপরে দীর্ঘদিন ধরে রয়েছে বন্ধের মতোও। এমন অবস্থায় অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট গুলোও গুঁড়িয়ে দিয়েছেন উপজেলা প্রশাসন। অনেকেই ভ্রাম্যমাণ দোকান করে জীবিকা নির্বাহ করলেও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের পড়তেছেন বিপাকে। ঠিক এসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
পারকি সুমদ্র সৈকতের লুসাই পার্কে উপজেলা নিবার্হী অফিসার শেখ জোবায়ের আহমেদ খাইরিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় সৈকত চরের দোকান মালিক, ভাসমান দোকানি, কর্মচারী, ক্যামেরাম্যান, বাইকার ও মসজিদের ইমামসহ ১৮০ পরিবারকে পবিত্র রমজানেরর নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.