আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৮ , ০৭:৪৮ পিএম
ছবি: ইন্টারনেট
সৌদি আরবে একদিনে রেকর্ড সংখ্যক ১২৮৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার। এর মধ্যে বড় একটি অংশ বিদেশি নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ৩৮ জন বাংলাদেশিসহ এ রোগে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৪ জন।
সৌদি আরবে করোনা মহামারির কারণে প্রায় দু'মাস কর্মহীন থাকা প্রবাসীরা হতাশা আর আতঙ্কে দিন কাটাচ্ছেন। লকডাউন আর কারফিউর মধ্যে অনেকে বেতন ভাতা না পাওয়ায় এবার রমজান উপলক্ষে দেশে কোনো রেমিটেন্স পাঠাতে পারছেন না।
দেশটির জনগণের স্বার্থে সৌদি সরকার দফায় দফায় লকডাউন, কারফিউর সময়সীমা পরিবর্তন করলেও চেষ্টা করছে জনজীবন স্বাভাবিক রাখতে। তবে কতদিন এভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রবাসীরা। সেইসঙ্গে দেখা দিয়েছে খাদ্য সংকট।
সৌদি আরবে বিদেশি নাগরিকদের মাঝে আইন অমান্যের প্রবণতা এবং ঝুঁকি নিয়ে অবাধে চলাচলের কারণে তাদের মধ্যে সংক্রমণের হার বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ২৯ এপ্রিল থেকে আগামী ১৩ মে পর্যন্ত সুপারশপসহ নিত্যপ্রয়োজনীয় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.