মো. ইমরান হোসাইন । আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৬ , ০৩:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের আনোয়ারায় ইফতার সামগ্রী বিতরণ করলেন দক্ষিণ জেলা ছাত্রলীগ। শনিবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার বন্দর কাফকো সেন্টার এলাকায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন কন্ট্রাক্টরের সহায়তায় ৩ শত অসহায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ শেষে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, আমরা করোনা পরিস্থিতি মোকাবেলায় ছাত্রলীগের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। আমাদের ডাকে সাড়া দিয়ে পাশে দাড়িয়েছে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আনোয়ার হোসেন। তার সহযোগিতায় আনোয়ারায় ৩ শত পরিবারকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। দক্ষিণ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ত্রান বিতরণ অব্যাহত রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.