আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৫ , ০৩:০৬ পিএম
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এ পর্যন্ত প্রাণহানি ৫২ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৯ লাখ ২৫ হাজার। যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে কয়েক দিনের মধ্যেই ১০ লাখ ছাড়িয়ে যাবে। তবে, আমেরিকায় এ পর্যন্ত কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছে তার কোনও হিসাব না থাকলেও রয়েছে মৃত্যুর হিসাব। এ পর্যন্ত করোনায় ১৯১ জন বাংলাদেশী মারা গেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এর তথ্য অনুযায়ী, নিউইয়র্কে এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ২১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে ৪৩৮ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ৪০৩ জন এবং নার্সিং হোমে ৩৫ জন।
তথ্য অনুযায়ি, ২৪ ঘন্টায় বাংলাদেশিদের মধ্যে এস্টারিয়ার বাসিন্দা সৈয়দ ফারুক আহমেদ, আখতারুজ্জামান ও এজন পার্কের রাবেয়া খাতুনসহ ৩ জন মারা গেছেন। এই নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ১৯১ জন বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.