নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৫:০০ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য গিয়ে আটকেপড়া আরও ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এদের মধ্যে ৫ জন শিশু রয়েছে। এ পর্যন্ত চার ফ্লাইটে চেন্নাই থেকে ৬৬১ জনকে দেশে ফেরালো বেসরকারি উড়োজাহাজ সংস্থাটি।
শুক্রবার (২৪ এপ্রিল) ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চেন্নাই থেকে চতুর্থ ধাপে ৫ জন শিশুসহ মোট ১৬৯ জন আটকেপড়া বাংলাদেশিকে নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি দুপুর ২টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আগামীকাল শনিবার চেন্নাই থেকে আরেকটি ফ্লাইটে বাংলাদেশিদের ফিরিয়ে আনবে এয়ারলাইন্সটির আরেকটি ফ্লাইট।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.