করোনায় আমিরাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬; আক্রান্ত ৮৭৫৬জন

 আমিরাত প্রতিনিধি
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৬:১২ পিএম

করোনায় আমিরাতে নিহতের সংখ্যা বেড়ে ৫৬; আক্রান্ত ৮৭৫৬জন ছবি: সিটিজেন নিউজ

মহামারি করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। এ নিয়ে আমিরাতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার৭৫৬জনে।

বৃহস্পতিবার (২৩এপ্রিল) আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,আমিরাতে গত ২৪ ঘন্টায় ২৯০০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯১ জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১হাজার ৬৩৭জন।