নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৫:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব আর চলমান লকডাউনে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের জীবন ধারণ দিন দিন কষ্টসাধ্য হয়ে পড়ছে। সরকার এবং সমাজের বিত্তবানরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন প্রতিনিয়ত যা মানুষের প্রয়োজনের তুলনায় খুবই কম। এবার সমাজের এসব অসহায়, কর্মহীন, শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষকে সহায়তায় এগিয়ে এসেছেন হাটহাজারী মির্জাপুর ফুড ব্যাংক নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন, অসহায় ও মধ্যবিত্ত ২০১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
খাদ্য সহায়তার মধ্যে ছিল ৫ কেজি চাউল,আলু ২ কেজি,পেঁয়াজ ১ কেজি ও ছোলা ১ কেজি।
সকাল সাড়ে ১০ টা হতে শুরু হওয়া এ খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মির্জাপুর ফুড ব্যাংকের উদ্যেগক্তা ও উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন রুশনী, লায়ন আনোয়ার হোসেন উজ্জল ও সাংবাদিক বাবলু দাশ প্রমূখ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.