আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২৩ , ০৯:২৯ এএম
ভিডিও কনফারেন্সে ওআইসিভুক্ত ৬ দেশের প্রতিনিধিদের সাথে পররাষ্ট্রমন্ত্রী
করোনা পরিস্থিতিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য রাষ্ট্র, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আহ্বান জানিয়ে বলেন, অভিবাসী শ্রমিকদের চাকরি বহাল রাখুন। বুধবার (২২ এপ্রিল) করোনাভাইরাস মোকাবিলায় এক বিশেষ বৈঠকে বসেন ওআইসির নির্বাহী কমিটির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ওই বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ মহামারি নিয়ে বাংলাদেশ, তুরস্ক, সৌদি আরব, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার- এই ছয়টি দেশের পররাষ্ট্রমন্ত্রী বা উপযুক্ত প্রতিনিধি ও ওআইসি মহাসচিবের অংশগ্রহণে নির্বাহী কমিটির এই বিশেষ বৈঠকটি সৌদি আরবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসী শ্রমিকদের চাকরি বহাল থাকলে করোনায় সৃষ্ট বেকারত্বের কারণে হওয়া ক্ষতি কমানো ও সামাজিক সমতা বজায় রাখা সম্ভব হবে। এই মহামারির প্রকোপ না কমা পর্যন্ত মুসলিম অভিবাসীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় আর্থিক ও চিকিৎসা সহায়তা প্রদান এবং তাদের চাকরি রক্ষার ব্যবস্থা করার জন্যে মানবাধিকার সংগঠনগুলোকে নিয়ে কাজ করতে ওআইসি সচিবালয়কে পরামর্শ দেয় বাংলাদেশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.