আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-২২ , ০২:১৫ পিএম
ছবি: ইন্টারনেট
তৃতীয় দফায় চেন্নাই থেকে আটকে পড়া ১৬৪ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনবে ইউএস বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২০ ও ২১শে এপ্রিলের ধারাবাহিকতায় বুধবার (২২শে এপ্রিল) বিকাল ৩টা ৩০ মিনিটে চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকে পড়া যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে।
এছাড়া আগামী ২৪ ও ২৫শে এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরো দু’টি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে। চেন্নাই থেকে দুপুর ১২:১৫ মিনিটে ছেড়ে আসবে এবং বিকাল ৩:৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
গত একমাসের বেশি সময় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসার জন্য আটকে রয়েছে হাজার হাজার বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনোভাবেই বাংলাদেশি যাত্রীরা দেশে ফিরে আসতে পারছিলো না, এমতাবস্থায় ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আটকে পড়া বাংলাদেশী যাত্রীদের ফিরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।
উল্লেখ্য, যাত্রীদের করোনাভাইরাস মুক্ত কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে অবশ্যই নিজ নিজ বাসায় হোম কোয়ারান্টিনে থাকতে হবে। আর যেসকল যাত্রীদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নাই সেসকল যাত্রীদের সরকার নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.