নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২২ , ০৯:৫৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
বৈশ্বিক মহামারির দূর্যোগময় পরিস্থিতে সারাদেশের ন্যায় মানিকছড়ি উপজেলাও লকডাউনে আছে। অনেক দিন মজুর ও ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষের আয় রোজগারের ব্যবস্থা বন্ধ হওয়ার কারনে অসহায় হয়ে পড়েছেন। এমন সময়ে ত্রান নয় অসহায় মানুষদের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেচ্চাসেবি সংগঠন মানবিক মানিকছড়ি।
জানা যায়, সামাজিক গণমাধ্যমের মাধ্যমে ‘মানবিক মানিকছড়ি’ নামে ত্রান সহায়তা ফান্ড গঠন করে ও বিভিন্ন মানুষের কাছ থেকে অসহায় মানুষদের তথ্য সংগ্রহ করে তালিকা করে প্রতিদিন অসহায় পরিবারের বাড়ি উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেচ্ছাসেবকরা। মঙ্গলবার (২১ এপ্রিল)পঞ্চম দিনের মত ৭০ পরিবারকে সহায়তা দিয়েছে মানবিক মানিকছড়ির সেচ্ছাসেবকরা।
সংগঠনের প্রতিষ্টাতা শরিফুল জুয়েল জানিয়েছেন, সমাজের নিম্ন মধ্যবিত্ত, এতিম, বিধবা, প্রতিবন্ধী ও যারা এখনো ত্রান সহায়তা পায়নি তাদেরকেই অগ্রাধিকার দিয়ে সহায়তা করা হচ্ছে। প্রতিদিন ফেসবুকে প্রচারনার চালিয়ে ফান্ড কালেকশান করে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা আমাদের ফান্ডের কালেকশন অনুযায়ী যতদিন সম্ভব অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবো। - প্রেস বিজ্ঞপ্তি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.