প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যা‌রিষ্টার নওফেল

ছাত্রলীগ নেতার উ‌দ্যো‌গে খাদ্য সামগ্রী বিতরণ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০২ , ০৫:৫২ পিএম

ছাত্রলীগ নেতার উ‌দ্যো‌গে খাদ্য সামগ্রী বিতরণ ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন মানুষদের মাঝে জরুরি খাদ্য সহায়তার কার্যক্রম চলছে দেশব্যাপী। এরই অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকার বালুচড়ায় গরীব-দুস্থদের মাঝে বিতরণ করা হয় জরুরি খাদ্য সামগ্রী। নগর ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক এম আর এ হৃদয়ের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (১এপ্রিল) দুপুরে ২নং জালালাবাদ ওয়ার্ড বালুচরাস্থ ছাত্রলীগের কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মুহিবুল হাসান নওফেল।

প্রায় ২শ মানুষের মাঝে জরুরি খাদ্য সামগ্রী ও প্রায় ১হাজার মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বাচ্চু, উত্তর জেলা আওয়ামী নেতা মোঃ মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এহসানুল হায়দার বাবুল, নগর যুবলীগের সদস্য সনত বড়ুয়া, আজিজ উদ্দিন চৌধুরী, আজিজুর রহমান আজিজ, ফরহাদুল ইসলাম রিন্টু, এডভোকেট সৈয়দ রবি, নগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।