প্রবাসীদের যে কোনও সমস্যা সমাধানের আশ্বাস
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০২ , ০১:১৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ংকর করোনাভাইরাস।হিমশিম খাচ্ছে সারাবিশ্ব। দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারও পালন করছে ব্যাপক কর্মসূচি। বিশ্বের সকল দেশে প্রবাসীরাও রয়েছে চরম ঝুঁকিতে।সংশ্লিষ্ট দূতাবাস এবং কনস্যুল জেনারেলদের মাধ্যমে খোঁজ-খবর নিচ্ছেন তাদের। এরই ধারাবাহিকতায় দুবাইতে অবস্থিত বাংলাদেশ কনস্যুল জেনারেলও প্রবাসীদের নিচ্ছেন খোঁজ-খবর।সকল প্রবাসীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। যে কোনও সমস্যা সামাধানের আশ্বাসও দিয়েছেন দুবাই কনস্যুল জেনালের মোহাম্মদ ইকবাল হোসেন খান। সংযুক্ত আবর আমিরাতে অবস্থানরত সকল প্রবাসীদের এক অডিও বার্তায় প্রবাসীদের অবস্থান সম্পর্কে নিয়ম, সতর্ক ও তাদের সমস্যার সমাধান নিয়ে অডিও বার্তা তুলে ধরা হলো।
আসসালামু আলাইকুম
আমি মোহাম্মদ ইকবাল হোসেন খান। কনস্যুল জেনারেল বাংলাদেশ। দুবাই থেকে বলছি..
সংযুক্তর আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাত সমূহে বসবাসরত সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা বর্তমানে চলমান সংকট প্রাণঘাতি করোনা ভাইরাস মহামারি চলছে। যেটি নিয়ে সারা বিশ্ব আজ অত্যন্ত বিপদের সম্মুখিন। সে প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত সরকার কতৃক যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে; সেসব আইন মেনে চলার জন্য আহবান জানানো হচ্ছে।
বাংলাদেশি কমিউনিটি হিসেবে আমাদের সকলকে মেনে চলা দরকার। যাতে করে আমরা সকলে নিরাপদ থাকি সুস্থ্য থাকি।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত কতৃক ঘোষিত যে কয়েকটি বিশেষ নিয়ম নীতি এবং কর্মসূচি তার মধ্যে উল্ল্যেখ যোগ্য হলো- প্রতিদিন রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত জীবানুমুক্তকরণ তথা স্টেরিলাইজেশন যে কর্মসূচি চলছে সে সময় আমাদের সকলকে ঘরে অবস্থান করতে হবে। সে সময়ে শুধু মাত্র রেস্টুরেস্ট গ্রসারী এবং ফার্মেসী খোলা থাকে।
যদি কাউকে রেস্টুরেস্ট বা গ্রসারী থেকে কেনার প্রয়োজন হয় সে ক্ষেত্রে আপনারা ঘরে অবস্থান করে হোম ডেলিভারির জন্য অর্ডার করবেন। এবং সেই রেস্টুরেস্ট এবং গ্রসারী থেকে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিবেন। কিন্তু আপনারা কোন অবস্থাতে ঘর থেকে বাহিরে যাবেন না।
কনস্যুল জেনারেল বলেন, যদি ফার্মেসী থেকে কোন জরুরী ওষুধ কেনা প্রয়োজন হয় সে ক্ষেত্রে এ দেশের সরকার কতৃক ঘোষিত যে অনলাইন লিংক আছে সেই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করবেন এবং সেখান থেকে অনুমতি সাপেক্ষে আপনি ফার্মেসি থেকে জরুরি ওষুধ কিনবেন।
উল্লেখ্য যে দিনের বেলায় যদি আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রত্যেকে মাক্স এবং হ্যান্ডওয়াশ পড়বো যাতে করে আমরা পরস্পরকে সুরক্ষা করতে পারি আর সামাজিক দূরত্ব যে নির্দেশ রয়েছে- প্রায় দেড় মিটার দূরত্ব বজায় রেখে চলব আর বিনা প্রয়োজনে আমরা বাইরে থাকবো না। আমরা ঘরে অবস্থান করবো তাহলে আমরা একজন আরেকজনকে সুরক্ষা দিতে পারব।
তিনি বলেন, আমরা সম্মিলিত চেষ্টায় সকলেই প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণ থেকে নিজেদেরকে হেফাজত করা সম্ভব হবে। আমাদের কাছে তথ্য আছে যে আমাদের কমিউনিটি কেউ কেউ এখনও এ আইন অমান্য করছেন। সে বিষয়ে এদেশের সরকার আরও কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে।
মি. ইকবাল আহ্বান জানিয়ে প্রবাসীদের বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার কর্তৃক ঘোষিত নিয়ম কানুন মেনে আমরা কমিউনিটি আমাদের একটি উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরবো। প্রয়োজন আগামী দিনে এ দেশের সাথে আমাদের সম্পর্ক আরও উজ্জ্বল হয়।
সর্বোপরি যে কোনও সমস্যায় আপনারা বাংলাদেশ দূতাবাস আবুধাবি এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং যে হটলাইন নাম্বার সমূহ রয়েছে সেখানে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সাথে সার্বক্ষণিক আছি।
কেউ যদি কোন প্রকার করোনা ভাইরাসে আক্রান্ত নমুনা দেখতে পান তাহলে এদেশের হটলেন নাম্বারে যোগাযোগ করবেন।
পাশাপাশি আমাদের কেউ জানিয়ে রাখবেন যাতে যাতে করে আমরা দ্রুততম সময়ে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারি। এবং কোথাও কোন বাংলাদেশে যদি কোনও প্রকার খাবারের অসুবিধা পড়েন সেটিও আমরা জানাতে দ্বিধাবোধ করবেন না।
ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ এর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ দুর্যোগকালীন সময়ে একে অন্যের সহযোগিতা মোকাবেলা করতে সক্ষম হবো আশা করি।
তিনি বলেন, আমরা আমাদের সৃষ্টিকর্তা তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই প্রার্থনা করি যেন আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে হেফাজত করেন। আমাদের সবাইকে সুস্থ রাখেন। ভালো রাখেন। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম...
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.