এ পর্যন্ত মারা গেলেন ৩৭ জন
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০২ , ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু নিউইয়র্কেই ৫ জন এবং অন্যজন মারা গেছেন নিউজার্সিতে। এ নিয়ে করোনায় যুক্তরাষ্ট্রে ৩৭ জন বাংলাদেশি মারা গেলেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ১,০৪৯ জনের মৃত্যু হয়েছে। যা বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা। দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক ও নিউজার্সি। মিশিগানেও করোনার প্রাদুর্ভাব বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে যা আগে কখনোই হয়নি। আগামী দুই-তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন সময় হবে বলেও জানিয়েছেন তিনি।
গত ২৪ ঘন্টায় সারা পৃথিবীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনে। মোট মৃতের সংখ্যা ৪৭ হাজার ২৪১। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন লাখ ৯৪ হাজার ২৮৬ জন।আক্রান্ত আছেন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.