নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৪-০১ , ০৯:৩৯ এএম
কাতারে করোনায় ভাইরাসে আবুল কাসেম (৫৮) নামে আরও এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জন করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন পর্যন্ত মোট সংখ্যা ৭৮১ এ পৌঁছেছে। ১১ জন রোগী সুস্থ হওয়ার খবর ঘোষণা করেছে।
কাতার শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় শ্রমিকদের অভিযোগ গ্রহণের জন্য নতুন একটি হটলাইন চালু করেছে।
শ্রম মন্ত্রণালয়ের বিষয়ক সহকারী উপ-সচিব মুহম্মদ হাসান আল ওবায়দলি বলেছেন, বিভিন্ন ভাষাতে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য নতুন এই পরিষেবা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসীরা এই ৯২৭২৭ নম্বরে মেসেজ করে শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.