নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৭ , ০৫:৩৯ পিএম
সৌদি আরবে আটকে পড়া ৪০৯ যাত্রী নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ২৩৬। আটকে পড়াদের মধ্যে ২৯৯ জন ওমরাহ যাত্রী রয়েছেন। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বলেন, সৌদি ফেরত ৪০৯ জনকে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী কারো শরীরে করোনাভাইরাসের লক্ষণ বা উপসর্গ পাওয়া যায়নি। তবে ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এর আগে, সৌদি স্থানীয় সময় সকাল ৭টা ১৫মিনিটে জেদ্দা বাদশা আবদুল আজিজ বিমানবন্দর থেকে ৪০৯ জন যাত্রী নিয়ে রওয়ানা হয় বিশেষ ফ্লাইটটি।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনার হানায় বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন।
তাই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল দুই সপ্তাহের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশ। তাই সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছিল বিমান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.