ইতালি থেকে ফিরেছেন আরও দেড় শতাধিক যাত্রী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৩-১৫ , ০৯:৪৯ এএম

ইতালি থেকে ফিরেছেন আরও দেড় শতাধিক যাত্রী ছবি: ইন্টারনেট

ইতালি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরও দেড় শতাধিক যাত্রী নিয়ে অবতরণ করেছে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। রোববার (১৫ মার্চ) সকালে ফ্লাইটটি দুবাই হয়ে ঢাকা পৌঁছে।

এর আগে, শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ইতালি থেকে কাতার হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন আরও ৫৮ বাংলাদেশি।

ঢাকায় নামার পর এদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে কোয়ারেন্টাইনে থাকবেন তারা।