চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার প্রতিবাদ বাকবিশিস'র

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০১-১১ , ০৮:৫৭ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার প্রতিবাদ বাকবিশিস'র ছবি: নাগরিক পত্রিকা

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশকলেজ-বিশ্ববিদ্যালয় (বাকবিশিস)। একই সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে সংগঠনটি।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে উল্লেখ করা হয় হাসান মোহাম্মদ রোমান নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষককে শারীরিকভাবে হেনস্তা ও টেনেহিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। এই জঘন্য ঘটনায় এদেশের শিক্ষকসম্প্রদায়ের পাশাপাশি সুশীল বিস্মিত, ক্ষুব্ধ ও উৎকণ্ঠিত । সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্তৃক একজন সম্মানিত শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার জাতির জন্য লজ্জাজনক।

বাকবিশিস নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং জড়িতদের বিচারের সম্মুখীন করার দাবি করেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, যদি সংশ্লিষ্ট শিক্ষক কোন ফৌজদারি অপরাধ করে থাকেন তাহলে দেশের প্রচলিত আইনে তদন্ত সাপেক্ষে তাঁর বিচার হতে পারে কিন্তু ছাত্র সংসদের চারজন দায়িত্বশীলদের হাতে একজন শিক্ষক শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার ঘটনা একটি গুরুতর অপরাধ এবং জাতির জন্য অশনিসংকেত। ভিন্ন মতের কোন ব্যক্তিকে মব সৃষ্টি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা একটি সভ্য দেশের আচরণ হতে পারে না।

নেতৃবৃন্দ এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।