নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৫-১২-৩০ , ০৪:০০ পিএম
ছবি: নাগরিক পত্রিকা
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের চলমান জুনিয়র বৃত্তির বুধবারের (৩১ ডিসেম্বর) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি ঘোষণা করায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। এতে সই করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্বাহী কমিটির সদস্যসচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন।
গত ২৮ ডিসেম্বর সারা দেশে একযোগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিয়েছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী।
দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার ইংরেজি ও মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.