নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৫-১১-০৬ , ০৯:৪৬ এএম
ছবি: নাগরিক পত্রিকা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সরকারি সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-দপ্তর সম্পাদকের পাঠনো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য এবং তাদের মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজন নাচ-গানসহ সাংস্কৃতিক চর্চা। কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ শরীর-মনন গঠনের জন্য সুদীর্ঘকাল থেকেই দেশের বিদ্যালয়গুলোতে খেলাধূলা এবং শরীরচর্চার বিষয় প্রচলিত রয়েছে।
একইভাবে, শিশুদের সুকুমার বৃত্তির বিকাশ এবং লেখাপড়াকে আনন্দঘন করার জন্য নাচ-গানের ব্যবস্থাও বহুকাল ধরে চলে আসছিলো। অথচ সাম্প্রতিককালে অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের শরীরচর্চা এবং সুকুমার বৃত্তি বিকাশের সহায়ক খেলাধূলা ও গান-বাজনা বন্ধ করে দেওয়ার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এই অযৌক্তিক ও অবৈজ্ঞানিক সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশ অপরিমেয় ক্ষতির সম্মুখীন হবে । বাকবিশিস নেতারা সরকারের এই অযৌক্তিক ও অপরিনামদর্শী সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহবান জানান ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.