১৯শে অক্টোবর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-১০ , ০৫:০৯ পিএম

১৯শে অক্টোবর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু ছবি: সিটিজেন নিউজ

আগামী ১৯শে অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। হল খুলে দেয়া হবে ১৮ই অক্টোবর। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, অন্তত এক ডোজ করোনার টিকা নিশ্চিত করেই স্বশরীরে ক্লাস শুরু হবে।

যেসব শিক্ষার্থী এখনো প্রথম ডোজ টিকা পায়নি তাদেরকে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে টিকা দেয়া হবে। হল ও ক্লাস খোলার আগে ১৬ই অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন চলাচল শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে পূর্বঘোষিত ছুটি কাটিয়ে আগামী মাস থেকে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হবে বলেও জানান রেজিস্ট্রার।