সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০২-২২ , ০৪:২৯ পিএম
ছবি । সিটিজেন নিউজ
শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪/৫ দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে; জানালেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুর ইসলাম।
আজ সোমবার প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কি প্রক্রিয়ায় খোলা হবে, নিরাপত্তার বিষয়টি দেখে আগামী ৫/৬ দিনের মধ্যে সিদ্ধান্ত হবে।"
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রীসভা বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
এদিকে, আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
করোনা মহামারির কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৫শে মার্চ থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের প্রায় সবাই নিজ বাড়িতে চলে যান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.