টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শহীদ ডাকুয়ার শ্রদ্ধা

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২২ , ০৩:৩৫ পিএম

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শহীদ ডাকুয়ার শ্রদ্ধা ছবি । সিটিজেন নিউজ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় শ্রমিক লীগ ও বিদ্যুৎ শ্রমিক লীগ।

রবিবার (২০ ডিসেম্বর) জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় শ্রমিক লীগের শিক্ষা সাহিত্য সম্পাদক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদ ডাকুয়া ও ঘোড়াশাল পলাশ শিল্পাঞ্চলের জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার চাংদার।

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক ছোগরা সুমি, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক আলহাজ আক্তার উদ্দিন আহমেদ, চপাক শাখার উপদেষ্ঠা বাবু প্রকাশ রঞ্জন দাস,  চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি মো. আমীন,চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন হাওলাদার, ঢাকা মহানগর শাখর সাংগঠনিক সম্পাদক মো. নাঈম হোসেন, দপ্তর সম্পাদ কাজী এনায়েত হোসেন মিল্টন,  মো. হেমায়েত উদ্দিন, মো. শামীম, মো. সহিদ, মো. হারুন, মো. শাহজাহান, মো. মুক্তার, মো. রিপন আকন, মো, মহিউদ্দিন, মো, আসাদ প্রমূখ।