বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম

 আনোয়ারা প্রতিনিধি
আপডেট: ২০২০-১২-১৫ , ০৯:৫৩ পিএম

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন জাহাঙ্গীর আলম সিটিজেন নিউজ

স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে তিনি এক শুভেচ্ছা বার্তায় আনোয়ারা উপজেলার নেতার্কমীসহ সর্বসাধারণকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যার নেতৃত্বে নয় মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জত-সম্ভ্রম আত্মত্যাগের বিনিময়ে আমাদের এ স্বাধীন দেশ, স্বাধীন পতাকা।

স্বাধীনতা লাভের পর ঘাত প্রতিঘাতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আওয়ামীলীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন‌্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নশীল। এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব‌্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনাও করেন।