সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০৪ , ১২:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফটিকছড়ি পূর্ব আজিমপুর হাফেজুল উলুম মক্তব ও মাদ্রাসার পুনঃনির্মাণ কাজ শুরু হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে পরিচালনা কমিটি। রবিবার (৪ অক্টোবর) পরিচালনা কমিটির পাঠানো এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
বিবৃতিতে বলা হয়, ফটিকছড়ি পুর্বআজিমপুর রাস্তারটেক ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদ ও হাফেজুল উলুম মক্তব ও মাদ্রাসার পুনঃনির্মাণাধীন কাজ শুরু হওয়ায় অত্যন্ত খুশি তারা।
পরিচালনা কমিটির পক্ষ থেকে সভাপতি আলহাজ মো. কামাল উদ্দীন চৌধুরী,সাধারণ সম্পাদক মাষ্টার মো. মূছা মসল্লিদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কমিটির সভাপতি আলহাজ মো. কামাল উদ্দীন চৌধুরী জানান, এই দ্বীনের মারকাজ কিভাবে চালু করা যায় সবাই যখন চিন্তিত ঠিক তখনি আল্লাহ তার প্রিয় বান্দাদের দ্বীনি খেদমত করতে হাজির করে দেন। আল্লাহর কাছে শুকরিয়া যার অশেষ কৃপায় এবং তার বান্দার মহানুভবতায় কাজটি সম্পন্ন হতে যাচ্ছে। তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের পরিবার বর্গের যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের যেন এই কাজের উসিলায় আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।
প্রসঙ্গত, মাদ্রাসাটি প্রায় ষাটের দশকে এলাকার হাফেজ শামসুল আলম রাহঃ এর সরাসরি তত্ত্ববধানে মরহুম আহম্মদ কবির রাহঃ সহ এলাকার ধর্মপ্রান মানুষেরা মিলে প্রতিষ্ঠা করেন। মক্তব মাদ্রাসাটি চালুর পর থেকে ২০১০ সাল পর্যন্ত সঠিক দ্বীন ও বিশুদ্ধ কোরআন শিক্ষার মারখাজ হিসাবে চলে আসছিল। কিন্তু পরবর্তী সময়ে ওমানি নামে এক ব্যক্তি একটি মসজিদ নির্মাণের আগ্রহ প্রকাশ করলে এলাকার মুসল্লিরা সম্মতি প্রকাশ করেন। তার কথামত ২০১২ সালে মসজিদ নির্মাণ সম্পন্ন হয়।
তবে মাদ্রাসা নির্মাণে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ। এক পর্যায়ে স্থানীয় কিছু দানশীল ব্যক্তিদের সহায়তায় আবারও পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে প্রতিষ্ঠানটির। বর্তমানে প্রায় ৯০ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করা যায় ২০২১ সালের মধ্যে কোরআন শিক্ষা কার্যক্রমসহ হাফেজি শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.