সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৩ , ১০:১৭ এএম
ছবি: সিটিজেন নিউজ
আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে সবুজ মিয়া নামে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা জাহিদুল ইসলাম নামে অপর এক কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
এছাড়া অন্য দুটি ঘটনায় সাভারের কর্ণপাড়া ও আমিনবাজার থেকে এক নারীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মোজারমেইল এলাকার মহাসড়কের পাশের একটি ডোবা থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর ছিল। আহত অপর কিশোর জাহিদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সবুজ ও জাহিদুল গ্রামের বাড়ি থেকে রাগ করে সোমবার রাতে আশুলিয়ায় সবুজের বোনের বাড়ির উদ্দেশ্যে আসে। কিন্তু বাসা খুঁজে না পেয়ে তারা আশুলিয়ার মোজারমেইল বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে থাকে। পরে রাতে কয়েকজন যুবক তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে বেধড়ক মারধর করে এবং পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে মুক্তিপণের টাকা না দেওয়ায় তাদেরকে দুর্বৃওরা এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে।
অন্যদিকে পৃথক ঘটনায় রাতে সাভারের কর্ণপাড়া এলাকার একটি বাড়ি ও আমিনবাজার এলাকার একটি বাড়ি থেকে এক নারী ও এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিয়িত এ উপজেলার বিভিন্ন গ্রামে লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এদিকে দুর্বৃত্তদের মারধরে সবুজ গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল বিকেলেই তাদের দুজনকে একটি ভ্যানে করে হাসপাতালে উদ্দেশ্যে পাঠিয়ে দেয় স্থানীয়রা। কিন্তু রাস্তায় সবুজ মারা গেলে ওই ভ্যান চালক গাড়িসহ তাদের রেখে পালিয়ে যায়।
আশুলিয়া থানার এসআই মো. সামিউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত ও আহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.