গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৪

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৩-০৩-০৭ , ০৭:২৬ পিএম

গুলিস্তানে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৪ ছবি: নাগরিক পত্রিকা

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  ফায়ার কন্ট্রোল রুম সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ওই ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মেডিকেল ও ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ২ জন নারী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। 

উদ্ধার কাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেয়ার কাজ করছে। এ ছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রাও উদ্ধার কাজে যোগ দিয়েছে। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, সাত তলা ভবনের নিচতলায় একটি স্যানিটারি দোকান। তার ওপরের চারটি ফ্লোরে ব্র্যাক ব্যাংকের অফিস রয়েছে।  বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।