সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২২ , ১১:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়ালো। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এর আগে, শনিবার (১৯ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। ওই দিন সকালে আব্দুল আজিজ এবং দুপুরে ফরিদ নামে দুজন মারা যান। এই ঘটনায় এখনও যারা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.