আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২১ , ১০:১০ এএম
ছবি: সিটিজেন নিউজ
ভারতের মহারাষ্ট্রে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে একটি তিনতলা ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। ভেঙেপড়া ভবনটিতে আটকা পড়ে আছেন অনেকেই। সোমবার ভোর ৪টার দিকে মুম্বাইয়ের কাছে ভিয়ান্ডি এলাকায় ওই তিনতলা বাড়িটি ভেঙে পড়ে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
খবর পেয়ে দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর একটি দল ভোর থেকেই উদ্ধারকাজ শুরু করেছে। দমকল বাহিনী ও পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে। ইতোমধ্যে ১০ জনকে ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও ২০-২৫ জনের মতো আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর এক কর্মকর্তা।
থানেপুর কর্পোরেশনের এক মুখপাত্র বলেন, ভিয়ান্ডিতে ভবনধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.