নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২৬-০৮-২৯ , ০৪:২৭ পিএম

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৬ ছবি: আন্তর্জাল

নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিখোঁজ মানুষের সংখ্য আড়াই হাজার ছাড়িয়েছে। শনিবার (২৯ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

নেপাল ও চিনের তিব্বত স্বশাসিত অঞ্চল মিলিয়ে মোট ২ হাজার ৪৭৮ জন নিখোঁজ বলে প্রশাসনের খাতায় নথিভুক্ত হয়েছে। এর মধ্যে শুধু নেপাল থেকেই ১ হাজার ৯২৪ জন এবং তিব্বত থেকে ৫৫৪ জনের কোনও সন্ধান মেলেনি। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক ও পর্যটক রয়েছেন।

নেপালের দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে, তাদের দেশে ৫১৭ জন বিদেশি নিখোঁজ। অন্যদিকে চিনের অংশে আরও ২৬০ জন বিদেশি নিখোঁজ বলে বেজিংয়ের তরফে জানানো হয়েছে। তবে, নেপাল পর্যটন দপ্তর নিশ্চিত করেছে যে, বিপর্যয় এলাকা থেকে ১২১ জন বিদেশি পর্যটককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্র: দ্য ওয়াল।