সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২০ , ১২:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারের ১৬ তলায় ভয়াবনহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ জানান, রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসে ঘটনাস্থলে পৌঁছে ১২টা ১৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে ওই ভবনের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এই ঘটনায় উল্লেখযোগ্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২২ তলা ভবনের আহমেদ টাওয়ারটির ১৫ তলার আগুনের খবর পেয়ে পুরো ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে দু’একজন সামান্য আঘাত পায়। অল্প সময়ের মধ্যেই বহুতল ভবনটির লোকজন নিরাপদে সড়কে নেমে আসে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.