যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে একজনের জনের মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৯ , ১০:১২ এএম

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে একজনের জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হোসেন সিকদার (৫০) নামের এক বাস কাউন্টার সুপারভাইজারের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদের লিচু বাগান মসজিদের পাশে এই ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।