আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৪ , ১২:১৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকায় পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশের এয়ারলাইন্স সংস্থাটি।
বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশি কর্মীরা দেশে ফিরতে পারছেন না। প্রবাসীদের চাহিদা থাকায় বিমানের ধারাবাহিক চার্টার্ড ফ্লাইটের অংশ হিসেবে জেদ্দা থেকে ১৮ সেপ্টেম্বর আরেকটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
তবে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী যাত্রীদের বিমানের ওয়েবসাইটে নির্ধারিত লিংকে প্রবেশ করে নাম নিবন্ধন করার জন্য বলেছে বিমান। সঙ্গে অবশ্যই পাসপোর্ট ও ইকামার কপি নিবন্ধন লিংকে আপলোড করার কথাও বলা হয়।
এছাড়া ভাড়া ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে জানা যাবে।
উল্লেখ্য, করোনার কারণে গত মার্চ থেকে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে। ফলে গত ছয় মাসে দেশটিতে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করে আসছে রাষ্ট্রয়াত্ত এই এয়ারলাইন্স সংস্থা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.