নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৩ , ১২:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নরসিংদীর শিবপুর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও বাড়িওয়ালাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শিবপুরের কুমড়াদি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বদল মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- স্ত্রী নামজা বেগম, বাড়িওয়ালা তাজুল ইসলাম ও প্রতিবেশী মনোয়ারা বেগম। তারা একই এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে শিবপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুল রহমান জানান, ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। হইচই শব্দ শুনে বাড়িওয়ালা ও আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে। এ সময় দা হাতে উত্তেজিত স্বামী বাদলকে শান্ত করতে চাইলে তিনি দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে ঢাকায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী বাদলকে আটক করেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.